নরসিংদীতে ৫ দিন পর করোনার টিকাদান শুরু
১৬ আগস্ট ২০২১, ০৭:২২ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০২:২০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ৫ দিন বন্ধ থাকার পর আবারও করোনার টিকাদান শুরু হয়েছে। সোমবার সকাল থেকে একযোগে জেলার ৮টি টিকাদান কেন্দ্রে টিকাদান শুরু হয়েছে। এর আগে টিকা সংকটের কারণে গত বুধবার থেকে জেলার মোট ৮টি কেন্দ্রে করোনার টিকাদান সাময়িকভাবে বন্ধ ছিল।
নরসিংদীর সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম জানান, টিকা সংকটের পর শনিবার বিকালে সিনোফার্মার ৩১ হাজার ২০০ সিঙ্গেল ডোজ টিকা পাওয়া গেছে। এরপর সোমবার সকাল থেকে জেলার মোট ৮টি কেন্দ্রে টিকাদান শুরু হয়েছে। শুধুমাত্র নিবন্ধন করে টিকাগ্রহণের ম্যাসেজ পেয়েছেন এমন ব্যক্তিরাই টিকা পাবেন। সে অনুযায়ী নরসিংদী সদর হাসপাতাল, জেলা হাসপাতালসহ সব উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মোট ৮টি কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে।
এ পর্যন্ত ২ লাখ ২৮ হাজার ৭০০ ডোজ টিকা বরাদ্দ পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে সিনোফার্মের ১ লাখ ১৩ হাজার ২০০ ডোজ এবং কোভিশিল্ডের ১ লাখ ১৫ হাজার ৫০০ ডোজ। নিয়মিতভাবে টিকা সরবরাহ অব্যাহত থাকলে নিবন্ধিত সকল মানুষকে টিকা কার্যক্রমের আওতায় আনা হবে বলে জানান সিভিল সার্জন।
বিভাগ : নরসিংদীর খবর
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার