নরসিংদীর সাংবাদিক সামসুল আলম দিপ্তী আর নেই
২৯ জুলাই ২০২১, ০১:০৬ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর সাংবাদিক সামসুল আলম দিপ্তী (৪৮) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। বুধবার দিবাগত রাত ১০টায় নরসিংদী থেকে ঢাকার হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। বৃহস্পতিবার সকাল ১১টায় তাকে দাফন করা হয়েছে।
সামসুল আলম দিপ্তী সদর উপজেলার করিমপুর উত্তর পাড়ার মৃত আব্দুল মন্নাফ সরকারের বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নরসিংদীর স্থানীয় সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পরিবারের সদস্যরা জানান, ঠান্ডা, জ্বর, কাশি দেখা দেয়ায় গত এক সপ্তাহ ধরে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে বুধবার রাতে তার শ্বাসকষ্ট শুরু হলে প্রথমে তাকে নরসিংদী সদর হাপসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় নেয়ার পরামর্শ দেন। রাত ১০টার দিকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় করিমপুর খেলার মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস ও সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ, সাপ্তাহিক আজকের চেতনার সম্পাদক এবিএম আজরাফ টিপুসহ সাংবাদিক সমাজ শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার