নরসিংদীতে করোনা মোকাবেলায় মসজিদভিত্তিক সচেতনতামূলক প্রচারে পুলিশ
১০ জুলাই ২০২১, ০৫:০৭ পিএম | আপডেট: ০৮ আগস্ট ২০২৬, ০৭:৩০ পিএম
তৌহিদুর রহমান:
কোভিড মহামারি মোকাবেলায় সচেতনতা তৈরিতে নরসিংদীতে মসজিদভিত্তিক সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে জেলা পুলিশ। জেলার প্রতিটি থানা এলাকার মসজিদগুলোতে নামাজের সময় মুসল্লীদের উদ্দেশ্যে সচেতনতামূলক আলোচনায় অংশ নিচ্ছেন বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিট পুলিশ অফিসার ও জেলার উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা। গত শুক্রবার (৯ জুলাই) জুমুআর নামাজের খুৎবার সময় থেকে এই সচেতনতামূলক প্রচার কার্যক্রম শুরু করা হয়।
নরসিংদী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, কোভিড মহামারী মোকাবেলায় শুরু থেকেই নরসিংদী জেলা পুলিশ সর্বাত্মক কাজ করে যাচ্ছে। লকডাউন মানানো, স্বাস্থ্যবিধি পালন, কোয়ারেইন্টান, গণজমায়েত নিয়ন্ত্রণ, যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি জনগণকে সচেতন করে তুলতে কাজ করে যাচ্ছে নরসিংদী জেলা পুলিশ।
তিনি আরও জানান, জুমুআর নামাজের প্রাক্কালে মসজিদে আগত মুসল্লীদের উদ্দেশ্যে করোনা মহামারীর কঠিন সময়ে জনগণের করণীয় ও বর্জনীয় দিক সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করে পুলিশ। এসময় করোনাকালে বিভিন্ন সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়। জরুরী প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, সমাজিক দূরত্ব বজায় রাখা, লোকসমাগম এড়িয়ে চলা, হাটবাজারে চায়ের দোকানে অহেতুক আড্ডা না দেওয়াসহ বিভিন্ন সরকারী বিধিনিষেধ মেনে চলতে অনুরোধ করা হয়। এছাড়া সবসময় পরিস্কার পরিচ্ছন্ন থাকতে ঘনঘন হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ প্রদান করা হয়।
এছাড়া সাধ্যমত পুষ্টিকর খাবার বেশি খাওয়া, উপসর্গ হলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে করোনা টেস্ট করার জন্য অনুরোধ জানানো হয়। করোনা মহামারীর এই সময়ে সকল নাগরিককে তার পার্শ্ববর্তী অসহায়, নিঃস্ব, দরিদ্র ও কর্মহীন লোকদের পাশে দাঁড়ানোর আহবান জানানো হচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার