মব জাস্টিস অন্ত:বর্তীকালীন সরকারের নাটকীয় খেলা: সেলিমা রহমান
০১ জুন ২০২৫, ০৫:১৭ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মব জাস্টিস কেন ঘটছে, কিসের জন্য হচ্ছে, এগুলো সবই বর্তমান অন্ত:বর্তীকালীন সরকারের একটা নাটকীয় খেলা, বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সেলিমা রহমান। তিনি আজ রোববার (০১ জুন) বিকালে নরসিংদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা মহিলা দল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
তিনি সরকারের সমালোচনা করে বলেন, সরকার এ নাটকগুলা দিয়ে জনগণকে অন্যদিকে বিভ্রান্ত করছে। আইনশৃঙ্খলা তারা দেখছেই না, আইনশৃঙ্খলা শেষ হয়ে গেছে। গুম, খুন, অত্যচার বেড়ে গেছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে। নারীরা রাস্তায় বের হলেই ইভটিজিং হচ্ছে। মব জাস্টিসের নামে বিভিন্ন জায়গায় দাবি দাওয়া চলছে। এটাই হলো তাদের কাজ, সংস্কারের কথা বলছেন, সংস্কার করছেন না কেন। আইনশৃঙ্খলা ঠিক করেন। শুধু পুলিশের পোষাক পরিবর্তন করলেই সংস্কার হবে না। সংস্কার করতে হবে মানুষের মনের ভেতর দিয়ে। ১০ মাসে কী সংস্কার করেছেন, আপনারা আছেন বিদেশী চমক আর কথা নিয়ে। এভাবে দিন চলবে না। ডিসেম্বেরেই নির্বাচন শেষ করতে হবে।
আলোচনা সভা শেষে দোয়াসহ খাবার বিতরণ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন সেলিমা রহমান।
জেলা শিশু একাডেমি মিলানায়তনে জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট উম্মে কুলসুম মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক বেগম শিরিন সুলতানা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না আহমেদ প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ