নিরাপত্তা উপদেষ্টাতো বিদেশি নাগরিক, তারা কীভাবে দেশ চালাবে? প্রশ্ন খায়রুল কবির খোকনের
৩০ মে ২০২৫, ০৯:০৬ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আজকে নাবালক পোলাপান যারা ছেলের বয়সী, কেউ বলে নাতির বয়সী, তারা যদি আজকে এসে আমাদের নসিহত করে, গাইডলাইন দেয় আমাদের বিরুদ্ধে কথা বলে সেটা মেনে নেয়া যায়? প্রশ্ন তুলে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, তাদের কথায় যে বর্তমান অন্ত:বর্তী সরকার চলে, তারা কী নির্বাচিত সরকার, তাদের কী জগণের ম্যান্ডেট আছে? এই যে উপদেষ্টারা আছেন, নিরাপত্তা উপদেষ্টাতো বাংলাদেশের নাগরিক-ই না, বিদেশি নাগরিক, তারা কীভাবে দেশ চালাবে? জনগণের আন্দোলনে তাদের (উপদেষ্টারা) কী ভূমিকা? জনগণ কী চায়, তারা কীভাবে বুঝবে।
শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্ত:বর্তী সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, আপনারা বলছেন শুধু একটি দল নির্বাচন চায়। আমরা বলব শুধু আপনি চান না, সেটার কী রহস্য জাতি জানতে চায়। দেশের সমস্ত বামদলেরা আমাদের সাথে নির্বাচন করতে প্রস্তুত আছে। সংস্কার বিচার কী জাতীয় নির্বাচনের বিকল্প? সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আপনারা সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ফ্যাসিস্ট, পতিত আওয়ামী লীগের দোসরদের সুযোগ করে দিচ্ছেন।
জেলা শিশু একাডমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর, জেলা বিএনপি নেতা বিজি রশীদ নওশের, এম.এ জলিল, একেএম গোলাম কবির কামাল, আবু সালেহ চৌধূরী, ফারুক উদ্দিন ভূইয়া প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা