বসতঘরে আগুন লেগে ঘুমন্ত শিশুর মৃত্যু: নি:স্ব পরিবারকে অর্থ সহায়তা দিল বিএনপি
১২ মার্চ ২০২৫, ১১:২০ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর করিমপুরের রসুলপুরে বসতঘরে আগুনে পুড়ে ঘুমন্ত শিশুর মৃত্যুর ঘটনায় নিঃস্ব পরিবারকে দেড় লাখ টাকা সহায়তা দিল বিএনপি। বুধবার (১২ মার্চ) বিকালে গৃহকর্তা পেশায় জেলে মনির হোসেনের হাতে এ অর্থ সহায়তা তুলে দেন ইউনিয়ন বিএনপির আহবায়ক আসাদুজ্জামান কাজল ও সদস্য সচিব মনিরুল ইসলাম মনির।
জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রিয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের নির্দেশে বিএনপির নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শন করে ঘর নির্মাণের জন্য সহায়তা প্রদান করেন। এসময় নি:স্ব জেলে মনির হোসেন সাথে ফোনে কথা বলেন খায়রুল কবির খোকন। তিনি ঘর নির্মাণ করতে সার্বিক সহযোগিতা নিয়ে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।
এসময় করিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবু সরকার, সদস্য সচিব জুবায়ের খন্দকার, ছাত্রনেতা ইবনে আদেল শশী ও স্থানীয় কাইয়ুম শাজাহান, জামান মিয়া, মোসলেহ উদ্দিন মুসা, বিল্লাল হোসেন, এম এ কাইয়ুম মাস্টারসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম মনির বলেন, আমাদের নেতা খায়রুল কবির খোকনের নির্দেশে করিমপুর ইউনিয়ন বিএনপি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। পরিবারটিকে কিভাবে স্বাবলম্বী করে তোলা যায় আমাদের সে চেষ্টা থাকবে। সহযোগিতার হাত নিয়ে আমরা তাদের পাশে থাকব।
উল্লেখ্য, গত ৭ মার্চ শুক্রবার সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রসুলপুর ঈদগাঁপাড়ায় জেলে মনির হোসেনের বসত ঘরে আগুন লাগে। এসময় আগুনে পুড়ে ঘরে থাকা সুরাইয়া আক্তার (০৬) নামে এক শিশুর মৃত্যু হয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ঘরটি পুরোপুরি পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় শিশুটির পিতা মনির হোসেন মাছ ধরার কাজে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকায় মেঘনা নদীতে ছিলেন। শিশুটির মা বাড়ির পাশের কৃষিজমিতে কাজে বের হয়েছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা