শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার নিরাপত্তা প্রহরীকে গণপিটুনি
০৯ মার্চ ২০২৫, ০৫:০২ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ৬ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে মোঃ সাইফুল ইসলাম (৫০) নামে মাদ্রাসার নিরাপত্তা প্রহরীকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে যৌথবাহিনীর সদস্যরা আহতাবস্থায় তাকে উদ্ধার করেন। গতকাল শনিবার (৮ মার্চ) রাত ৮টার দিকে শহরতলীর গাবতলি এলাকার একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত নিরাপত্তা প্রহরী মোঃ সাইফুল ইসলাম (৫০) কুমিল্লার জেলার মুরাদনগর এলাকার দুলাল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মাদ্রাসাটির ৬ বছর বয়সী ওই কন্যা শিশুকে শনিবার সন্ধ্যায় যৌন হয়রানি করেন নিরাপত্তা প্রহরী মোঃ সাইফুল ইসলাম। এসময় শিশুটি ঘটনাটি মাদ্রাসার শিক্ষক সামসুল ইসলামকে জানালে স্থানীয়দের মধ্যে জানাজানি হয়। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত নিরাপত্তা প্রহরীকে ধরে গণপিটুনি শুরু করেন। খবর পেয়ে থানা পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে নিরাপত্তা প্রহরীকে উদ্ধার করতে গেলেও পুলিশের ওপর চড়াও হয় জনতা। পরে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতাবস্থায় নিরাপত্তা প্রহরীকে উদ্ধার করা হয়।
মাহফুজুর রহমান ভূইয়া নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, " মাদ্রাসার ছাত্রীকে চুমু দেয়ার অভিযোগে সাইফুল ইসলামকে এলাকার উত্তেজিত জনতা মারধর করেন। পরে মাদ্রাসাটির মসজিদে আশ্রয় নেন ওই ব্যক্তি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গণপিটুনির হাত থেকে রক্ষার চেষ্টা করলে পুলিশের গাড়ীতেও হামলার ঘটনা ঘটে।
মাদ্রাসার শিক্ষক সামসুল ইসলাম বলেন, শিশুটি আমাদের কাছে অভিযোগ করলে বিষয়টি জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার চেষ্টা করি। এরইমধ্যে স্থানীয়রা ঘটনা জেনে গিয়ে উত্তেজিত হয়ে গণপিটুনি শুরু করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ঘটনাস্থল হতে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ হতে অভিযোগ পাওয়ার পর ধর্ষণ চেষ্টার মামলা করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও