নরসিংদী কমিউটার ট্রেন চালু ও আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন
২৫ অক্টোবর ২০২৪, ০৯:২০ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী-ঢাকা রেলপথে কমিউটার ট্রেন চালুসহ নরসিংদী স্টেশনে আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও নিয়মিত যাত্রীরা। শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে নরসিংদী রেলওয়ে প্যাসেঞ্জার কমিউনিটি ফেসবুক গ্রুপ কর্তৃক আয়োজিত মানববন্ধনে কয়েকশত যাত্রী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
নরসিংদী রেলওয়ে স্টেশন প্লাটফর্মে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শিল্পোন্নত নরসিংদী জেলার সাথে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা, চাকরি, শিক্ষা, চিকিৎসা, বিদেশে গমনসহ কর্মসূত্রে প্রতিদিন হাজারো মানুষকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করতে হয়। নরসিংদীতে আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতি না থাকাসহ রেলওয়ে কর্তৃক ঘোষণা অনুযায়ী নরসিংদী কমিউটার ট্রেন চালু না করায় প্রতিনিয়ত যাত্রী দুর্ভোগ বেড়ে চলছে।
নরসিংদী রেলওয়ে স্টেশনে সাবেক একজন মন্ত্রী পরিদর্শনে এসে নরসিংদীর জন্য আলাদা ট্রেন দেয়ার ঘোষণা দেয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। কিছুদিন আগে প্রকাশিত বর্তমান টাইমটেবিলে নরসিংদী কমিউটার ট্রেনের সময়সূচী অন্তর্ভুক্ত করা হলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। অবিলম্বে নরসিংদীতে সকল আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতিসহ নরসিংদী কমিউটার ট্রেন চালুর দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিয়মিত ট্রেনযাত্রী ও ব্যবসায়ী দিদার ভূইয়া, ব্যাংকার আমজাদ হোসেন, বেসরকারি চাকুরীজীবি ফজর মাহমুদ, শোভন সাহা, শিক্ষার্থী সাদিদ সৈকত, সিয়াম সরকার প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা