জেলা কারাগার হতে লুট হওয়া ৫৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার
২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া ৫৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে নরসিংদী সদর মডেল থানা পুলিশের কাছে এসব গোলাবারুদ হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্প এর লে: কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব সদর মডেল থানার কর্মকর্তা (ওসি তদন্ত ) সামিউল হক এর নিকট এসব গোলাবারুদ হস্তান্তর করেন।
এসময় লে: কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব সাংবাদিকদের জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া গ্রামের পরিত্যক্ত ডোবা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ক্যাপ্টেন আব্দুল্লাহিল তাহমিদ এর নেতৃত্বে ২৮ ইষ্ট বেঙ্গলের ১টি বিশেষ টহল দল ৫৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে। এছাড়াও একটি ভাঙ্গা এ্যামুনেশন বক্স উদ্ধার করা হয়।
এসব গোলাবারুদ গত ১৯ জুলাই জেলা কারাগার হতে লুট হওয়া বলে ধারনা করছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা