নরসিংদীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চারজন নিহত, আহত-৪
০১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪২ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চালকসহ আরো ৪ মাইক্রোবাস যাত্রী। শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার দগরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হতাহতরা নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বাটখোলা গ্রামের বাসিন্দা। তারা সকলেই ঢাকার মিরপুর বোনের বাড়ি থেকে বেড়ানো শেষে নিজ বাড়িতে ফিরছিলেন।
নিহতদের স্বজনরা জানান, সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইমরান আহমেদ স্ব-পরিবারে স্ত্রী তানজিনার মিরপুরস্থ বোনের বাড়িতে বেড়াতে যায়। বেড়ানো শেষে নরসিংদীর রায়পুরার বাড়ীতে ফিরছিলেন তারা। পথে মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা শাহ সিমেন্টবাহী একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কামরুন্নাহার (৩৫), তানজিনা (২৪), সাবিহা (১৪) এবং সাজিদ (১২) নিহত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নরসিংদীর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: রায়হান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ সম্পন্ন করেছি। পরবর্তী ব্যবস্থা হাসপাতাল এবং পুলিশ প্রশাসন বিস্তারিত জানাতে পারবেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা