ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজে হামলার প্রতিবাদে নরসিংদীতে সাংবাদিকদের মানববন্ধন
২০ আগস্ট ২০২৪, ০২:৩৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের (পিএলসি) গণমাধ্যমগুলোর অফিসে হামলা ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে নরসিংদী জেলায় কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১১ টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, 'সংবিধানের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম। যাদের মাধ্যমে দেশের প্রতিচ্ছবি, দুর্নীতি, সমাজ ও রাষ্ট্র সংস্কার হয়, সেই গণমাধ্যমে হামলা কারা করে?
এসময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও তথ্য উপদেষ্টার কাছে দাবি জানিয়ে সাংবাদিকেরা বলেন, এই দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হউক। যাতে পরবর্তীতে কোন গণমাধ্যমের উপর হামলার সাহস কেউ না পায়।'
প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউএনবি’র প্রতিনিধি আসাদুল হক পলাশ, দৈনিক সময়ের মুক্তচিন্তা পত্রিকার সম্পাদক জয়নুল আবেদীন, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল, এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলাম, ডেইলি স্টার পত্রিকার নিজস্ব সংবাদদাতা জাহিদুল ইসলাম জয়, কালের কন্ঠের নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামান, নিউজ ২৪ এর নরসিংদী প্রতিনিধি হৃদয় খান প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও