নরসিংদীতে ছাত্রদল নেতা হত্যা মামলায় কারাগারে বিএনপি নেতা খোকন
২৬ অক্টোবর ২০২৩, ০৯:১১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ছাত্রদল নেতা হত্যা মামলায় বিএনপির যুগ্ন মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে নরসিংদী জজ কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহনাজ সিদ্দিকী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ছাত্রদলের পদবঞ্চিত হয়ে আন্দোলন করার সময় চলতি বছরের ২৬ মে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক ও আশরাফুল ইসলাম নামের এক কর্মী দূর্বৃত্তের গুলিতে নিহত হয়। এ ঘটনায় নিহত সাদেকের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে বিএনপি নেতা খায়রুল কবীর খোকন ও তাঁর স্ত্রী বিএনপি নেত্রী শিরিন সুলতানা সহ ৩০ জনের উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩৫-৪০ জনকে আসামি করে নরসিংদী মডেল থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় বিএনপি নেতা খোকনের নামে আদালতের গ্রেপ্তার ওয়ারেন্ট জারি ছিল। বুধবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে তাকে নরসিংদীর আদালতে নেয়া হয়। এসময় খোকনের বিচারের দাবিতে আদালত চত্তরে বিক্ষোভ মিছিল করে মামলার বাদীসহ, নিহতের পরিবার ও এলাকাবাসী।
নরসিংদী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকার বলেন, "ছাত্রদল নেতা সাদেকসহ জোড়াখুনের মামলার আসামী খোকনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে ডিএমপি। পরে আমাদের কাছে হস্তান্তর করেন। আমরা যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে প্রেরণ করেন। এই মামলায় আগামী রোববার শুনানি হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর