মাধবদীতে ৭০০ টাকা পাওনার জেরে বাকবিতণ্ডা, আঘাতে গেল প্রাণ
২৭ মে ২০২৫, ০৯:৩৮ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডার জেরে সানাউল্লাহ (৪৭) নামে একজনকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে আরমান মিয়া (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বালুশাইর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সানাউল্লাহ বালুশাইর গ্রামের আবদুর রহমানের ছেলে এবং অভিযুক্ত আরমান মিয়া একই গ্রামের ওমর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তারা দুজনেই মাদকসেবী। একে অপরের সাথে মাদক সেবন করে থাকে। নিহত সানাউল্লাহর কাছে আরমান ৭০০ টাকা পেতেন। এ নিয়ে গতকাল সোমবার তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এরই জেরে তাকে আজ মঙ্গলবার দুপুরে মাথায় আঘাত করে আরমান। এতে সানা উল্লাহ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ৭০০ টাকা দেনাপাওনা নিয়ে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা