আমদিয়ায় গোসলে নেমে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
১২ এপ্রিল ২০২৫, ০৬:৩৩ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে গোসলে নেমে পুকুরে ডুবে নাবিলা আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের কান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাবিলা আক্তার কান্দাইল এলাকার মো. জাকির হোসেনের মেয়ে।
মাধবদী ফায়ার স্টেশনের ইনচার্জ মো. রায়হান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুপুর একটার দিকে পুকুরে গোসল করতে যায় নাবিলা আক্তার। সাঁতার না জানার কারণে কিছুক্ষণের মধ্যেই পুকুরের পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে দেড়টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে এক ঘন্টার চেষ্টায় নাবিলার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
মাধবদী ফায়ার স্টেশনের ইনচার্জ মো. রায়হান উদ্দিন বলেন, খবর পেয়ে আমার নেতৃত্বে লিডার রুহুল আমিন ও ফায়ার ফাইটার মো. আনোয়ার হোসেন প্রায় এক ঘন্টার চেষ্টায় শিশু নাবিলাকে মৃত অবস্থায় উদ্ধার করি। পরে স্থানীয়দের উপস্থিতিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। পুকুরটি প্রায় ২০ ফুট গভীর ছিল।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা