মেহেরপাড়ায় টেক্সটাইল মিলে আগুন, দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০০ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন মরিয়ম টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১টায় এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপপরিচালক শিমুল মোহাম্মদ রাফি এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ মরিয়ম টেক্সটাইল মিল হতে আগুনের ধোয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মাধবদী ও নরসিংদীর মোট ৫টি ইউনিট দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে টেক্সটাইল মিলে উৎপাদনের পর মজুদ রাখা গ্রে-কাপড় পুড়ে গেছে। এসময় টেক্সটাইল কর্তৃপক্ষ স্থানীয়দের সহায়তায় বেশকিছু মালামাল বের করে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে আশেপাশের অন্যান্য মিলকারখানায় আগুন ছড়িয়ে পড়ার আশংকা ছিল।
ফায়ার সার্ভিসের উপপরিচালক শিমুল মোহাম্মদ রাফি বলেন,, "আগুন নিয়ন্ত্রণে আনতে নরসিংদী ফায়ার সার্ভিসের তিনটি ও মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে। দুপুর ১টা ৪০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। দেড় ঘন্টার চেষ্টায় বিকেল সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা সম্ভব হয়নি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা