দেশ এখন কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে: ড. আবদুল মঈন খান
০৯ জানুয়ারি ২০২৫, ১১:৩৭ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, দেশ আজকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে একটি কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে সবচেয়ে বড় কথা। কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় গিয়ে সুবিধা ভোগ করবে, কারা সরকার চালাবে, সেটা আমি বড় মনে করি না। আমরা রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, আমরা রাজনীতি করি মানুষের সেবা করার জন্য।
আজ বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর মাধবদীর ভগিরথপুরে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় ১১ শত শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
মঈন খান আরও বলেন, আগামীতে একটু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয়। সেই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোট যাকে খুশি তাকে দিক, তাতে আমাদের কিছু বলার নাই। কিন্তু সত্যিকার জনপ্রতিনিধিরা, মানুষ যাকে পছন্দ করে তারা এই সরকার পরিচালনার দায়িত্বে আসুক। অনতিবিলম্বে তারা এসে এই দেশের মানুষের কল্যাণে কাজ করুক। আজকে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি।
মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পলাশ থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আলম, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইফতেখার আলম বাবলা, সাবেক সভাপতি আব্দুল বাতেনসহ দলীয় নেতাকর্মীরা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা