বেলাব হাসপাতালের অপারেশন থিয়েটারে অগ্নিকাণ্ড
০৩ অক্টোবর ২০২৩, ০৮:৫২ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ এএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে (ওটি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর পৌণে ১২টার দিকে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। রোগীদের স্বজনদের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব পালনে অবহেলা ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষনে গাফিলতির কারণেই এমনটা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, হঠাৎ করেই হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) কক্ষ থেকে ধোঁয়া বের হতে থাকে। এসময় ধোঁয়ায় হাসপাতালের ভিতরে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আগুন আগুন বলে চিৎকার করতে করতে ছুটাছুটি করতে থাকেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। রোগী ও হাসপাতালের স্টাফরা আতংকে রাস্তায় বের হয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস অফিসের একটি ইউনিট আগুন নেভানোর প্রস্তুতি নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান আগুন নিভে গেছে।
হাসপাতালে কর্মরত সিনিয়র একজন স্টাফ নার্স বলেন, আমরা হঠাৎ দু-তলার অপারেশন রুমে আগুনের ধোঁয়া দেখতে পাই। এসময় আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে আসি। তবে কিছুক্ষণ পরেই আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দা তানজিনা আফরিনসহ কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হলেও তারা সাংবাদিকদের এ ব্যাপারে কোন বক্তব্য দিতে রাজি হননি।
বেলাব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইয়াসিন ইকবাল বলেন, আমরা খবর পেয়ে সকাল ১১টা ৪০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন নিয়ন্ত্রণে এসে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা