বেলাবতে বাংলাদেশ বেতারের 'তারুণ্যের কন্ঠ’ শীর্ষক প্রামাণ্য অনুষ্ঠান
১৮ জুলাই ২০২১, ০২:২৬ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫০ পিএম
শেখ আব্দুল জলিল:
নরসিংদীর বেলাবতে বাংলাদেশ বেতারের 'তারুণ্যের কন্ঠ’শীর্ষক প্রামাণ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বেলাব উপজেলা পরিষদ সভাকক্ষে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল নিয়মিতভাবে এই অনুষ্ঠান করে থাকে।
তরুণ-তরুণীদের মাঝে বাল্যবিয়ে প্রতিরোধ, অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকি এবং পরিকল্পিত পরিবার গঠনের সুবিধা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই প্রামাণ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেরিন সুলতানা, বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ জলিলসহ শিক্ষক, অভিভাবক ও দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
এ সময় বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিন বলেন, করোনাকালে বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সবাইকে কাজ করতে হবে। উপজেলা প্রশাসন এ বিষয়ে সজাগ আছে। কোথাও বাল্যবিবাহ হলে আমাদের যেন জানানো হয়, আমরা বাল্যবিবাহ প্রতিরোধে বদ্ধ পরিকর। বাল্যবিবাহ হতে দেওয়া যাবে না। এসময় তিনি বাংলাদেশ বেতারের তারুণ্যের কন্ঠকে আন্তরিক ধন্যবাদ জানান অসাধারণ এই অনুষ্ঠান নিয়মিত আয়োজন করার জন্য।
আগামী ৩১ জুলাই তারিখ শনিবার রাত ৮.১০ মিনিটে ঢাকা- ক এবং এফ এম ১০৬ মেগাহার্জে ও বাংলাদেশ বেতারের এ্যাপসে সজীব দত্তের সঞ্চালনায় উপপরিচালক মোঃ আমিরুল ইসলামের তত্ত্বাবধানে সহকারী পরিচালক (অনুষ্ঠান) তোফাজ্জল হোসেন এর প্রযোজনায় ধারণকৃত এ অনুষ্ঠানটি শোনা যাবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার