হারিয়ে যাওয়া অপূর্ব ফিরে পেলো বাবা মায়ের কোল
১১ জুলাই ২০২১, ০৬:১৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ এএম
বেলাব প্রতিনিধি:
সাত বছরের মোঃ তাহেদুল ইসলাম অপূর্র্ব। ঢাকার যাত্রাবাড়ির খিলগাঁও থানার কামরাঙ্গীচরের হুজুর পাঁড়া গ্রামের আব্দুল জব্বার সরদার ও আঁখি বেগমের একমাত্র সন্তান। গত ৬ জুলাই মঙ্গলবার বিকালে খেলার কথা বলে বাসা থেকে বের হয়ে হারিয়ে যায় সে। একমাত্র সন্তানকে হারিয়ে দিশাহারা বাবা মা বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকেন। অবশেষে বেলাব থানার পুলিশের সহায়তায় ৪ দিন পর জব্বার সরদার ও আঁখি দম্পতি ফিরে পায় অপূর্বকে।
অপূর্বের মা বাবা জানান, অপূর্ব ঢাকার কামরাঙ্গীচর হুজুর পাঁড়া আবু বকর সিদ্দিক (রা.) মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। ঘটনার দিন বিকালে খেলার কথা বলে সে বাসা থেকে বের হয়ে হারিয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর শনিবার (১০ জুলাই) প্রতিবেশি জাহিদ নামে একজন জানান, নরসিংদীর বেলাব থানা পুলিশ কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে অপূর্বকে পাওয়া গেছে এমন একটা স্ট্যাটাস দেয়া হয়েছে। পরে সে স্ট্যাটাসের সূত্র ধরে বেলাব থানায় যোগাযোগ করে অপূর্বকে ফিরে পেয়েছি। সেজন্য বেলাব থানা পুলিশের নিকট আমরা কৃতজ্ঞ।
বেলাব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাফায়েত হোসেন পলাশ বলেন, আমাদের থানার এস আই নারায়ণপুর বাসস্ট্যান্ডে ডিউটি পালনকালে ছেলেটিকে পায়। পরে ছেলেটির ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ব্যাপারে একটি স্ট্যাটাস দিলে তার বাবা মা থানায় এসে যোগাযোগ করেন। পরে আমরা যাচাই বাছাই শেষে রবিবার তার প্রকৃত বাবা মায়ের কাছে ছেলেটিকে তুলে দিতে সক্ষম হয়েছি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা