১৫ জুন নরসিংদীর বিশিষ্ট শিক্ষাবিদ ফজলুল হক ভূঁইয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী
১৪ জুন ২০২০, ১১:৫৯ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষকরা সমাজে মানুষ গড়ার কারিগর হিসেবে স্বীকৃত ও সমাদৃত। যারা এ সত্যকে হৃদয়ে গেঁথে পেশাগত দায়িত্ব পালনে আত্মনিবেদিত তারাই হন স্মরণীয় ও বরণীয়। এমনই একজন মরহুম ফজলুল হক ভূঁইয়া। যিনি হক স্যার হিসেবে শিক্ষার্থী অভিভাবক তথা সর্বমহলে সুপরিচিত ছিলেন। তিনি নরসিংদী শহরের ব্রাক্ষন্দী কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। সততা ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালন করতেন।
শিক্ষার্থীদের কোমল কঠোর শাসনের বেড়াজালে আবদ্ধ রেখে পিতৃ স্নেহ মমতায় শিক্ষার্থীদের হৃদয়-মনকে সুশিক্ষার আলোয় আলোকিত করতে সর্বদা সচেষ্ট ছিলেন। যারা হক স্যারের আদর্শ ও চিন্তা চেতনায় নিজকে উজ্জীবিত করতে পেরেছেন তারাই প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠেছে এবং কর্মজীবনে স্ব-স্ব অবস্থানে প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি শুধুমাত্র মানুষ গড়ার কারিগরই ছিলেন না, সাপ্তাহিক আজকের চেতনা নামে একটি পত্রিকার সম্পাদনা ও প্রকাশনাও করেছেন। তার সাহসী লেখনি, সম্পাদনা ও প্রকাশনার কারণে পত্রিকাটি সর্বস্তরের পাঠক মহলে সমাদৃত হয়।
১৫ জুন সর্বজন শ্রদ্ধেয় ফজলুল হক ভূঁইয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৩৪ সালে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন এবং ২০০৩ সালের ১৫ জুন তিনি ইহলোকের মায়া ত্যাগ করেন । পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া কামনা করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর তথ্যবই
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ