সেরা শিক্ষার্থীর স্বর্ণপদক পেলেন নরসিংদীর সাদিয়া আফরিন
১৭ নভেম্বর ২০১৯, ০৬:১৯ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ইস্টার্ন ইউনিভার্সিটির ষষ্ঠ সমাবর্তনে সেরা শিক্ষার্থী হিসাবে স্বর্ণপদক পেলেন নরসিংদীর মেয়ে সাদিয়া আফরিন।
শনিবার (১৬ নভেম্বর) সাভারের আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত ষষ্ঠ সমাবর্তনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তার হাতে স্বর্ণপদক তুলে দেন।
জানা যায়, ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ইন ইংলিশ ল্যাংগুয়েজ এন্ড লিটারেচার (এম.এ ইন ইএলএল) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় চেয়ারম্যানস গোল্ড মেডেল লাভ করেন সাদিয়া।
সাদিয়া আফরিন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নোয়াকান্দী গ্রামের রিয়াজ উদ্দিন (আবুল প্রফেসর) ও হাফছা বেগমের একমাত্র কন্যা। বাবা রিয়াজ উদ্দিন মনোহরদী সরকারি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক। দুই সন্তানের জননী সাদিয়া টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার আদাজান গ্রামের সমাজসেবক যুবাইর হাসানের স্ত্রী। তিনি পিকজেল গ্রুপের নির্বাহী পরিচালক এবং সাউথনর্থ টেক্স এর চেয়ারম্যান। বর্তমানে সাদিয়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষকতা করছেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাদিয়া আফরিন বলেন, আমি সত্যিই আজ বিমুগ্ধ। মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার এ অর্জনের জন্য আমার মা-বাবা, আমার জীবন সঙ্গী এবং শিক্ষকবৃন্দের কাছে আমি কৃতজ্ঞ।
সাদিয়া বলেন, সংসার সামলেও আমি পড়াশোনা থেকে পিছপা হইনি। নারীদের অগ্রযাত্রায় বিয়ে কোন বাধা নয়। অভিভাবক ও স্বামীরা সচেতন হলেই নারীদের উচ্চশিক্ষা অর্জন সম্ভব। ভবিষ্যতের জন্য সকলের কাছে আমি দোয়াপ্রার্থী।
বিভাগ : নরসিংদীর তথ্যবই
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ