শেকড় সন্ধানী লেখক সরকার আবুল কালামের স্মরণসভা অনুষ্ঠিত
১৮ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৩ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর প্রয়াত শেকড় সন্ধানী লেখক, গবেষক ও ইতিহাসবিদ সরকার আবুল কালামের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা।
এই অনুষ্ঠানে প্রয়াত লোক গবেষক সরকার আবুল কালাম এর পারিবারিক সদস্যদের পাশাপাশি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কালাম মাহমুদ, জেলা কালচারাল অফিসার শাহেলা খাতুন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ প্রমুখ।
এছাড়াও উদিচী শিল্পীগোষ্ঠী, কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ভক্তদের সংগঠন হিমু পরিবহণ , মুক্তধারা নাট্য সম্প্রদায় নরসিংদী, প্রথম আলো বন্ধুসভা নরসিংদী শাখাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা, প্রয়াত লেখক ও গবেষকের সাথে কাটানো বিভিন্ন মূহূর্ত ও ওনার সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন ।
১৯৪৪ সালে নরসিংদীতে জন্ম নেয়া এই লেখক গত ৩০ আগস্ট সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তার লেখা গ্রন্থের সংখ্যা ৩৮ টি।
বিভাগ : নরসিংদীর তথ্যবই
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ