নরসিংদী জেলা কবি-লেখক পরিষদের উদ্যোগে গুণীজন সম্মাননা প্রদান
১০ জুন ২০২১, ০৫:১৪ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা কবি লেখক পরিষদের (নজেকলেপ) উদ্যোগে গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। এসময় আলোচনা, কবিতা পাঠ এবং বীরমুক্তিযোদ্ধা ও কবি এ.কে ফজলুল হককে সম্মাননা প্রদান করা হয়। বৃহস্পতিবার (১০ জুন) সকালে নরসিংদী প্রেসিডেন্সি কলেজ অডিটরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা কবি লেখক পরিষদের এর সভাপতি ড. মো. মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কবি ও লেখক প্রফেসর মো. ফরিদ উদ্দিন মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সাবেক জেলা শিক্ষা অফিসার লেখক একেএম শাহজাহান, নরসিংদী জেলা নাসিবের সভাপতি কেএম রুস্তম, নরসিংদী প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ আহমাদুর রহমান, নরসিংদী ইউনাইটেড কলেজের অধ্যক্ষ হাসিবুর রহমান অনিক, লাখপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন কাজল, নরসিংদী জেলার কবি লেখক পরিষদের সহ-সভাপতি ও সাবেক শিক্ষক মো. কামাল হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আপেল মাহমুদ শিকদার, শিল্পী দিদার হোসেন, আলোর পথ সম্পাদক এম বিলাল হোসাইন, নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রভাষক মু. শাহাদাত হোসাইন, মুস্তাফিজুর রহমান, জামাল উল্লাহ, কার্তিক চন্দ্র হালদার, এসআর মাহফুজ, মো. জসিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে সাহিত্যে বিশেষ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা ও কবি একে ফজলুল হককে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও সভাপতি।
এসময় বক্তারা বলেন, যে সমাজ গুণীজনকে সম্মান করে না, সে সমাজে গুণীজন জন্মগ্রহণ করে না। নরসিংদী জেলা কবি লেখক পরিষদ সমাজের জন্য কাজ করে যাচ্ছে। তাছাড়া গুণীজনদের সম্মানিত করে সমাজকেই সম্মানিত করছে।
সম্মাননায় ভূষিত কবি এ.কে ফজলুল হক তার বক্তব্যে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ২০২১ সালে বইমেলায় প্রকাশিত আমার জন্মভূমি আমার বাংলাদেশ বই থেকে কবিতা আবৃত্তি করেন।
বিভাগ : নরসিংদীর তথ্যবই
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ