বেস্ট অ্যাওয়ার্ড পেলো নরসিংদীর প্রাণতোষ আর্ট স্কুলের ৩ শিক্ষার্থী
২৭ আগস্ট ২০২২, ০৯:০৯ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১১ এএম
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে নরসিংদীর প্রাণতোষ আর্ট স্কুলের তিন শিক্ষার্থী । শুক্রবার (২৬ আগস্ট) ঢাকার উত্তরা বাংলাদেশ ক্লাব লিমিটেডের ফোকাস বাংলাদেশ আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে এই অ্যাওয়ার্ড পায় তারা।
‘এ’ ক্যাটাগরিতে নাযিয়াত আশরাফ তাসিন, ‘বি’ ক্যাটাগরিতে জান্নাতুল আবিরা প্রহর ও ‘সি’ ক্যাটাগরিতে নুরে জান্নাত ভূঁইয়া এই অ্যাওয়ার্ড গ্রহণ করে।
উক্ত চিত্র প্রদর্শনীতে বিশ্বের ১৩ টি দেশ অংশগ্রহণ করে। এসব দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, নেপাল, ইরান, বুলগেরিয়া, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক, পাকিস্তান, কানাডা, মালয়েশিয়া ও সার্বিয়া। এসব দেশের ৩০০ জনের বেশি শিশু শিল্পী প্রদর্শনীতে অংশগ্রহণ করে। এতে বিভিন্ন ক্যাটাগরিতে ক্ষুদে শিল্পীদের বেস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রাণতোষ আর্ট স্কুলের মোট ১৩ জন অংশ নিয়ে তিন শিক্ষার্থী তিনটি ক্যাটাগরিতে তিনটি বেস্ট অ্যাওয়ার্ড পায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী বীরেন সোম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাসকিন আহমেদ খান, মোহাম্মদ বিল্লাল, ডাক্তার রাশেদ, শিল্পী তাহমিনা ও মোঃ শহীদ হোসেন।
প্রাণতোষ আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা প্রাণতোষ দত্ত বলেন, শিক্ষার্থীদের এই অর্জন আমাদের সম্মানিত করেছে। আমার জানামতে এটা নরসিংদীর ইতিহাসে প্রথম কোন শিশু শিল্পীর চারুকলায় আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রাপ্তি। এই প্রাপ্তিতে আমরা আরো দায়িত্বশীল হবো বলে মনে করি। ফোকাস বাংলাদেশের এই আয়োজনে অংশ গ্রহণের মধ্য দিয়ে বিশ্ব পরিমন্ডলে প্রাণতোষ আর্ট স্কুলের যাত্রা শুরু হয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমি আশাবাদী।
বিভাগ : নরসিংদীর তথ্যবই
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ