পলাশে জুটমিলে হামলা-ভাঙচুর লুটপাট ৬ নিরাপত্তাকর্মী আহত
০৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫১ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে আকিজ-বশির গ্রুপের মালিকানাধীন জনতা জুটমিলে হামলা চালিয়েছে মিলের বিক্ষুব্ধ শ্রমিকরা। হামলায় মিলের প্রশাসনিক ভবন, লেবার অফিস, নিরাপত্তা অফিস, গেস্ট হাউজসহ বিভিন্ন অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। এসময় বাধা দিতে গিয়ে মিলের ৬ নিরাপত্তাকর্মী আহত হয়। গতকাল (৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাতে বাগপাড়া গ্রামে অবস্থিত জনতা জুটমিলে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জনতা জুটমিল লিমিটেড এর জিএম মো: মতিউর রহমান জানান, গত কয়েকদিন ধরে শ্রমিকরা বেতন বোনাস বৃদ্ধিসহ ১৪ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের সাথে শ্রমিক প্রতিনিধির বৈঠক চলছিল। এসময় মালিক পক্ষ দাবি বাস্তবায়নে ১৫ দিন সময় চাইলে শ্রমিকদের একটি অংশ বিক্ষুব্ধ হয়ে মিলের বিভিন্ন অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে। হামলায় গুরুত্বপুর্ণ নথিপত্র বিনষ্টকরাসহ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বিভিন্ন আসবাবপত্র। এছাড়া হিসাব কক্ষের লকার ভেঙে লুটকরে নেওয়া হয় শ্রমিকদের মজুরির প্রায় অর্ধকোটি টাকা। এসময় হামলায় বাধা দিতে গিয়ে আহত হয় মিলের কর্মরত ৬ নিরাপত্তাকর্মী। পরে নরসিংদী ক্যাম্পের সেনাবাহিনী, র্যাব ও পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকতিয়ার উদ্দিন জানান, হামলার ঘটনায় তদন্ত করা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে মিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ