মাধবদীতে পরিবেশ দূষণের দায়ে এম.এম.কে ডাইংকে ১ লাখ টাকা অর্থদণ্ড
১৫ নভেম্বর ২০২২, ০৭:০০ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) সচল না রেখে নদী ও পরিবেশ দূষণের দায়ে একটি ডাইং কারখানাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে মাধবদী থানার ভগিরথপুর এলাকার এম.এম.কে ডাইং, প্রিন্টিং, ফিনিশিং এন্ড ক্যালেন্ডারিং ইন্ড্রাষ্ট্রিজকে এই অর্থদণ্ড দেয়া হয়।
পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয় থেকে জানানো হয়, নদী ও পরিবেশ দূষণ রোধে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রিনাত ফৌজিয়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা মাধবদীর এম.এম.কে ডাইং, প্রিন্টিং, ফিনিশিং এন্ড ক্যালেন্ডারিং ইন্ড্রাষ্ট্রিজ এ গিয়ে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) সচল না রাখাসহ ক্যামিকেলের সঠিক ব্যবহারে অনিয়ম দেখতে পান। এসময় নদীর পানি ও পরিবেশের ভারসাম্য নষ্ট করার দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক সমর কৃষ্ণ দাসসহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার রিনাত ফৌজিয়া জানান, জেলায় অনেকগুলো ডাইং ও ব্যাটারি কারখানা রয়েছে। এসব কারখানার তরল বর্জ্য থেকে পরিবেশ সংরক্ষণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ১ লাখ টাকা দণ্ডপ্রাপ্ত এম.এম.কে ডাইং কারখানাটিতে তরল বর্জ্য পরিশোধন করার জন্য পানিতে যে পরিমান প্যারামিটার থাকার কথা সেটি পাওয়া যায়নি। ক্যামিক্যাল সঠিকভাবে ব্যবহার করা হচ্ছিল না। এতে নদী ও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল। পরিবেশ দূষণ রোধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা