বেলাবতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে বিসিক প্রতিনিধি দল
০১ জুন ২০১৯, ০৪:৩৯ পিএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ১২:১২ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর বেলাবতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের সম্ভাব্য কয়েকটি স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর চেয়ারম্যান মোশতাক হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। শনিবার (১ জুন) বেলাব উপজেলার বিভিন্ন ইউনিয়নে একাধিক স্থান ঘুরে দেখেন তারা।
এর আগে সকালে নরসিংদী-৪ বেলাব-মনোহরদী) আসনের সাংসদ ও শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সঙ্গে বৈঠক করেন এ প্রতিনিধি দলটি।

মনোহরদী উপজেলার গোতাশিয়ায় মন্ত্রীর নিজ বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর চেয়ারম্যান, সরকারের অতিরিক্ত সচিব মোশতাক হাসান, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফিয়া আক্তার শিমু, বিসিক ঢাকা বিভাগীয় রিজিওন্যাল ডাইরেক্টর আহসান হাকিম, জেনারেল ম্যানেজার প্ল্যানিং খোন্দকার আমিরুজ্জামান, নরসিংদী বিসিক এর প্রধান মো: সাজ্জাদ হোসেনসহ প্রকৈাশলীবৃন্দ এবং মনোহরদী ও বেলাব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রথম পর্যায়ে বেলাব উপজেলায় ও এর পরেই মনোহরদী উপজেলায় বিসিকের ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের বিষয়ে গুরুত্বারোপ করেন শিল্পমন্ত্রী। সে লক্ষে বেলাব উপজেলায় একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর জন্য সম্ভাব্য স্থান ও পরিবেশ ঘুরে দেখে স্থান নির্ধারণের জন্য বিসিক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন শিল্পমন্ত্রী।
এসময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ বলেন, কর্মসংস্থান সৃষ্টির জন্য বর্তমান সরকার দেশের বিভিন্ন অবহেলিত এলাকাকে গুরুত্ব দিয়ে শিল্পপার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে। আমার নির্বাচনী এলাকার দুই উপজেলায় মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য শিল্পপার্ক স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
বৈঠক শেষে বিসিক চেয়ারম্যান মোশতাক হাসানের নেতৃত্বে প্রতিনিধি দলটি বেলাব উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিসিকের ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের জন্য সম্ভাব্য স্থান ও পরিবেশ পরিদর্শন করেন।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ