ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড শোরুম উদ্বোধন
১৩ জানুয়ারি ২০২৫, ০৫:৫২ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে বিশ্বের সবচেয়ে পুরোনো মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড শোরুম “মোটো স্টুডিও” উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর ভাগদীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় শোরুমটির।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোটো স্টুডিওর স্বত্বাধিকারী মাহমুদুল হাসান মৃদুল এবং ইফাদ মটরস লিমিটেডের হেড অফ বিজনেস মইদুর রহমান তানভির।
-20250113145220.jpg)
এ সময় স্থানীয় বাইকারদের উল্লেখযোগ্য উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এখন থেকে নরসিংদী অঞ্চলের গ্রাহকরা রয়েল এনফিল্ডের মোটরসাইকেল বুকিং ও ডেলিভারির পাশাপাশি জেনুইন মোটরসাইকেল অ্যাক্সেসরিজ (GMA), বিক্রয়োত্তর সেবা এবং মূল স্পেয়ার পার্টসের সুবিধা এক জায়গা থেকেই গ্রহণ করতে পারবেন।
বিশ্বের সবচেয়ে পুরোনো মোটরসাইকেল ব্র্যান্ড হিসেবে পরিচিত রয়েল এনফিল্ড ১৯০১ সালে যুক্তরাজ্যে যাত্রা শুরু করে। বর্তমানে রয়েল এনফিল্ড বাংলাদেশে ইফাদ মটরস লিমিটেডের মাধ্যমে ৩৫০ সিসির ৪টি মোটরসাইকেল বাজারজাত করছে।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ