কৃষিফার্ম শ্রমিকদের ১৩ দফা দাবি বাস্তবায়নে শিবপুরে মানববন্ধন ও প্রতিকী অনশন
২৫ জুলাই ২০২৩, ০১:৫৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে কৃষিফার্ম শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ ১৩ দফা দাবি আদায়ের দাবিতে মানববন্ধন ও প্রতিকী অনশন হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মজলিশপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে এই কর্মসূচী হয়।
এতে অংশগ্রহণ করেন খামারে কর্মরত শ্রমিকরা। এসময় শ্রমিক সমিতির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির কর্মসূচি ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে কৃষি গবেষণা ইনস্টিটিউট গবেষণার প্রাঙ্গণে মানববন্ধন শেষে খামার এলাকায় শোভাযাত্রা করেন তারা।
কৃষিফার্ম শ্রমিক ফেডারেশনের সভাপতি আনোয়ার হোসেন ‚ভুইয়া বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বেশ কিছু প্রতিষ্ঠান সরকারি সকল সুবিধা পেলেও কৃষি খামার শ্রমিকেরা সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করেও শ্রমিকদের বেতন বাড়ছে না। তাদের নিয়মিতকরণ করা হচ্ছে না, সরকারি কর্মকর্তারা ইচ্ছেমাফিক শ্রমিক ছাঁটাই ও কাজ দিচ্ছেন, চিকিৎসা ভাতাও পাওয়া যাচ্ছে না। এই সকল দাবি বাস্তবায়নের লক্ষ্যে কৃষিফার্ম শ্রমিক ফেডারেশন ১৩ দফা দাবি আদায়ে কর্মসূচি গ্রহণ করেছে।
সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম মিলন বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধি, নিয়মিতকরণ ও বাৎসরিক দুইটি উৎসব ভাতা প্রদান সহ ১৩ দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাবি আদায়ের লক্ষ্যে দশ দিনব্যাপী আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। ২১শে জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দশ দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হবে।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা