পুষ্টি সপ্তাহ উপলক্ষে নরসিংদীতে র‌্যালী ও আলোচনা সভা

২৩ এপ্রিল ২০১৯, ০২:২৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পিএম


পুষ্টি সপ্তাহ উপলক্ষে নরসিংদীতে র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক ॥
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে নরসিংদীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।


পরে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সিভিল সার্জন ডা: মো: হেলাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. এ টিএম মাহবুব উল করীম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা: শীতল চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডা: মিজানুর রহমান, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: সৈয়দ আমীরুল হক শামীম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইব্রাহিম টিটন। অনুষ্ঠানে মূল প্রতিবেদন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: আবু কাউসার সুমন ও ডা: মুন্নি দাস। সভায় জেলার বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্যকর্মী ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


বিভাগ : জীবনযাপন


এই বিভাগের আরও