বছর জুড়ে পুষ্টিকর ফুলকপি সংরক্ষণ...
২৬ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৭ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পিএম
টাইমস জীবনযাপন ডেস্ক:
ফুলকপি বাংলাদেশে একটি অত্যন্ত জনপ্রিয় শীতকালীন পুষ্টিকর সবজি। ফুলকপি পুষ্টিগুণে সমৃদ্ধ স্বাস্থ্যকর সবজিগুলোর একটি। ফুলকপিতে পানি থাকে ৮৫% , অল্প পরিমাণে কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিন থাকে। কম ক্যালোরির এই সবজিতে ভিটামিন ‘এ’, ‘সি’ ও ক্যালসিয়াম, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্য ফাইটোকেমিক্যালও থাকে। এই বহুমুখী গুণ সম্পন্ন সবজিটি কাঁচা, সেদ্ধ বা রান্না করেও খাওয়া যায়। বিভিন্ন সবজি সারা বছর পাওয়া গেলেও ফুলকপি তেমন একটা দেখা যায় না। আর পাওয়া গেলেও তা অপরিপক্ক এবং দামেও অনেক বেশি হয়ে থাকে। যা আমাদের অনেকেরই নাগালের বাইরে থাকে।
তাই এই শীতের সময়ে তুলনামূলক সস্তা ফুলকপি বেশি পরিমাণে কিনে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। সংরক্ষণ করে রাখা ফুলকপিতে টাটকা ফুলকপির স্বাদ বজায় রাখতে কিছু পদ্ধতি মাথায় রাখলেই হলো। জেনে নিন সারা বছর ফুলকপি সংরক্ষণ করার পদ্ধতি...
(১) ফুলকপির ফুলগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিন। এবার অল্প কিছুক্ষণ সেদ্ধ করে নিন। পানি ছেঁকে একটি বাটিতে পানি নিয়ে তার মধ্যে বরফের টুকরা দিয়ে ফুলকপির টুকরা ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর ভালোভাবে পানি ঝরিয়ে শুকিয়ে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করুন।
(২) আবার সিদ্ধ করার পর পানি ঝরিয়ে ছড়ানো প্লেটে ডিপ ফ্রিজে রাখুন। ঘণ্টাখানিক পর বের করে জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সারা বছর।
বিভাগ : জীবনযাপন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ