অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন প্রক্রিয়া আদালতকে জানানো হবে: তথ্যমন্ত্রী
১৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৪ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৬, ১২:৫০ পিএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
৭ দিনের মধ্যে অনিবন্ধিত সব অনলাইন নিউজ পোর্টাল বন্ধ না করে কী প্রক্রিয়ায় নিবন্ধন দেওয়া হচ্ছে তা আদালতকে জানানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ৭ দিনের মধ্যে অনিবন্ধিত সব অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করা সমীচীন হবে না। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি। এর আগে গতকাল (মঙ্গলবার) অনিবন্ধিত সব অনলাইন পোর্টাল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট।
আদালতের এই নির্দেশনার পর মন্ত্রণালয়ের করণীয় সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, ৭ দিনের মধ্যে অনিবন্ধিত সব অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়া সমীচীন হবে না। অনেক বন্ধ করবো, আদালতকে জানাবো— আসলে কী প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে।
তথ্য মন্ত্রণালয় জানায়, অনলাইন পোর্টাল তৈরি করে তা পরীক্ষামূলক পরিচালনার পর আবেদনের সুযোগ দেওয়া হয়। অনলাইন চালুর আগে নিবন্ধন দেওয়া হয় না। তবে পরীক্ষামূলক কতদিন পরিচালনার পর আবেদন করতে হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনও নির্দেশনা নেই মন্ত্রণালয়ের।
নিবন্ধনের জন্য যারা আবেদন করেছেন তাদের কী হবে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আদালতকে জানাবো আসলে কী প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। আবেদন করা অনলাইন পোর্টালগুলোর বিষয়ে সিদ্ধান্ত চাইলে তথ্যমন্ত্রী বলেন, আবেদনের পর যাচাই-বাছাই করার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলো তদন্ত সংস্থাকে দেয়। সেটি শেষ করে না আসা পর্যন্ত আমরা দিতে পারি না। এ কারণেই সময় লাগছে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার