মেকআপ সিনেমা ‘অপ্রদর্শনযোগ্য’: ঘোষণা সেন্সর বোর্ডের
০২ মার্চ ২০২১, ০৬:২৮ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭ এএম
বিনোদন ডেস্ক:
অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’ সিনেমাটি ‘অপ্রদর্শনযোগ্য’ হিসেবে ঘোষণা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। বাংলাদেশের সিনেমাকে নেতিবাচকভাবে উপস্থাপনের কারণে দেশের কোনো সিনেমাহলে ছবিটি মুক্তি দিতে পারবেন না প্রযোজক। সোমবার সেন্সর বোর্ডের সচিব মমিনুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
বিষয়টি আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। বিধি অনুসারে, চিঠি প্রাপ্তির ৩০ দিনের মধ্যে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে ছবির প্রযোজক-পরিচালকের।
পরিচালক অনন্য মামুন গণমাধ্যমকে জানান, ‘আমরা সেন্সর বোর্ডের চিঠি পেয়েছি। তবে, আপিল করব না। ছবিটি আবার নতুনভাবে সেন্সরের জন্য জমা দেব হয়তো।’ তিনি আরও বলেন, ‘সব পেশায় ভালো মানুষ ও মন্দ মানুষ থাকে। তাহলে তো কোনো পেশার মানুষ নিয়েই ছবি করা যাবে না। আমি কাওকে ছোট করিনি। তাহলে আমরা নির্মাতারা কীভাবে ছবি বানাবো বুঝছি না।’
সেলিব্রেটি প্রোডাকশন প্রযোজিত ‘মেকআপ’ সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, রোশান ও নিপা আহমেদ। এর আগে, ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটার মুক্তিপ্রাপ্ত ‘নবাব এলএলবি’ ছবির সংলাপে পুলিশকে হেয় করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন ছবির পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধা। বর্তমানে তারা জামিনে আছেন।
বিভাগ : বিনোদন
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি