সেন্সর বোর্ডে নিষিদ্ধ হলো অনন্য মামুন পরিচালিত ‘মেকাপ’
১০ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৩ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম
বিনোদন ডেস্ক:
সেন্সর বোর্ডে আটকে গেল অনন্য মামুন পরিচালিত ‘মেকাপ’ সিনেমা। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।
তিনি বলেন, এ সিনেমার বিরুদ্ধে আমাদের শোবিজের মানুষদের বাজেভাবে উপস্থাপন করা হয়েছে। পুরো সিনেমা ইন্ডাস্ট্রিকে খাটো করা হয়েছে। তাই ছবিটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে হলো।
প্রযোজকদের এই নেতা আরও বলেন, অনন্য মামুন কেমন করে এই সিনেমাটি তৈরি করলেন জানি না। ‘মেকআপ’ একেবারে আমাদের ইন্ডাস্ট্রির বিরুদ্ধে সরাসরি আঙুল তুলেছে। যেখানে যৌক্তিকতা নেই। এমন সিনেমা প্রদর্শনের অনুপযুক্ত। তাই সেন্সর বোর্ডের সর্বসম্মতিক্রমে ‘মেকআপ’ নিষিদ্ধ করা হয়েছে। ছবি নিষিদ্ধ হলেও নির্মাতা চাইলে আপিল বিভাগে পুনরায় আবেদন করতে পারবেন’- পরামর্শ দিলেন খসরু।
এ প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন জানান, তিনি এখনো নিষিদ্ধ করার লিখিত নোটিশ হাতে পাননি। তাই এ বিষয়ে কিছু আপাতত বলতে চান না তিনি।
সিনেমা অঙ্গনের গল্প নিয়ে অনন্য মামুন নির্মাণ করেছেন ‘মেকআপ’। এখানে তারিক আনাম খানের সঙ্গে দেখা যাবে জিয়াউল রোশান ও নিপা আহমেদ রিয়েলিকে। এটি প্রযোজনা করেছে সেলেব্রিটি প্রোডাকশন।
বিভাগ : বিনোদন
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি