নতুন করে মুক্তি পাচ্ছে শাকিব খানের পুরোনো দুই সিনেমা
১৯ অক্টোবর ২০২০, ০৮:০৬ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৯ এএম
বিনোদন ডেস্ক:
প্রাণঘাতি করোনা ভাইরাস মহামারির কারণে প্রায় ৭ মাস বন্ধ ছিলো সিনেমা হল। অবশেষে তা খোলার অনুমতি মিলেছে। সরকারের অনুমতিতে গত ১৬ অক্টোবর থেকে খুলেছে সিনেমা হল। শর্ত হলো স্বাস্থ্যবিধি মেনে হল চালাতে হবে। আসন সংখ্যাও হবে সীমিত।
বিতর্কিত হিরো আলমের সিনেমা দিয়ে হল চালুর বিষয়টি বেশ সমালোচনার মুখে ফেলেছে সিনেমা শিল্পকে। সেই সমালোচনা কাটাতে এবার মুক্তি পাচ্ছে চিত্রনায়ক শাকিব খানের দুই সিনেমা। সেগুলো পুরোনো ছবি। নতুন করে মুক্তি দেয়া হচ্ছে।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সহকারী সাধারণ সম্পাদক মোঃ ইকবাল গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, তার প্রযোজিত ‘বীর’ এবং ‘পাসওয়ার্ড’ নামের দুটি সিনেমা আবারো নতুন করে আগামী দুই শুক্রবার মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়েছেন তিনি। প্রথমে বীর সিনেমাটি মুক্তি পাবে এবং পরের সপ্তাহে পাসওয়ার্ড মুক্তি পাবে। ইকবাল মনে করেন, করোনার পর শাকিবের সিনেমা পেলে আবারও হলে ফিরবেন দর্শক, যা এই মুহূর্তে খুবই জরুরি।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ ছবিটি। এতে অভিনয় করেন শাকিব ও বুবলী। এছাড়া অভিনয় করেছেন মিশা সওদাগর, নাদিম, জাদু আজাদ প্রমুখ। ২০১৯ সালে ঈদ উপলক্ষে মুক্তি পায় মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ সিনেমাটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, শবনম বুবলী, ইমন, মিশা সওদাগর, অমিত হাসান, ডন প্রমুখ।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ