মুক্তি পেল সালমানের ‘দাবাং থ্রি’
২০ ডিসেম্বর ২০১৯, ০৮:০৬ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম
টাইমস বিনোদন ডেস্ক:
অবশেষে মুক্তি পেল সালমান খান অভিনীত বহুল প্রতিক্ষীত সিনেমা ‘দাবাং থ্রি’। শুক্রবার (২০ ডিসেম্বর) ভারতের ৩ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি। হিন্দি ভাষার পাশাপাশি কন্নড়, তামিল ও তেলুগুতেও ডাবিং করা হয়েছে ছবিটি। মুক্তির আগেই নানা কারণে আলোচনায় ছিলো ‘দাবাং থ্রি’।
সাড়া ফেলে ছিলো সিনেমার টিজার, ট্রেলার, গান। সব মিলিয়ে ছবিটির ভালো ব্যবসা হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বক্স অফিস বিশ্লেষকরা ধারণা করছেন, ‘দাবাং থ্রি’ মুক্তির দিনেই আয় করবে ২৫ থেকে ৩০ কোটি রুপি। সালমান খানের আগের মুক্তি পাওয়া ‘ভারত’ ছবিটি মুক্তির দিন ৪২ কোটি রুপি আয় করেছিলো।
এর আগে ‘দাবাং’ -এর দুটো ছবিতেই পুলিশ অফিসার চুলবুল পাণ্ডের নানা কাণ্ড কারখানা দেখেছেন সিনেদর্শক। তবে চুলবুল পাণ্ডের এই দৌর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসার হয়ে ওঠার নেপথ্যের কাহিনিটা দেখানো হচ্ছে এই পর্বে।
২০১০ সালে অভিনব কাশ্যপের পরিচালনায় মুক্তি পেয়েছিল দাবাং, এরপর দাবাং ২-এর পরিচালক হিসেবে দেখা গেছে আরবাজ খানকে। আর এই ছবিটি পরিচালনা করেছেন প্রভুদেবা।
‘দাবাং থ্রি’তে সালমানের বিপরীতে অভিনয় করছেন সোনাক্ষি সিনহা। এই ছবিতে আরো রয়েছেন সোনু সুদ ও প্রমোদ খান্না।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা