আগামী বাজেট হবে দেশের গরিব মানুষকে সুরক্ষা দেওয়ার বাজেট: অর্থমন্ত্রী
২১ এপ্রিল ২০২১, ০৮:৫৫ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১১:০১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
কোভিড-১৯ অতিমারির মধ্যে দরিদ্র জনগোষ্ঠি যেন তাদের জীবন-জীবিকা সচল রাখতে পারে, আগামী বাজেটে সেই বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আমাদের আগামী বাজেট হবে দেশের গরিব মানুষকে সুরক্ষা দেওয়ার বাজেট। দরিদ্র জনগোষ্ঠি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। একইসাথে আমরা সাধারণ মানুষের জীবন-জীবিকা সচল রাখার বিষয়ে গুরুত্ব দেব। বুধবার (২১ এপ্রিল) অর্থনৈতিক বিষয়ক ও ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকশেষে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, এ বছর ৩৩ লাখ ৩৯ হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এককালীন দুই হাজার ৫০০ টাকার ঈদ উপহার সুবিধাভোগিদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। সুবিধাভোগীদের কাছে নগদ টাকা সরাসরি পৌঁছানোর ক্ষেত্রে কোনো সমস্যা যেন তৈরি না হয়, এজন্য গতবছরের অভিজ্ঞতাকে কাজে লাগানো হচ্ছে।
তিনি বলেন, যারা প্রধানমন্ত্রীর নগদ টাকার ঈদ উপহারের সুবিধাভোগী তারা সবাই প্রযুক্তি ব্যবহার উপযোগী নন। একারণে অনেকক্ষেত্রে টাকা পেতে বেশি সময় লাগবে, তবে সেটা কিন্তু বড় সমস্যা নয়। সুবিধাভোগীরা যেন সরাসরি নগদ অর্থ পায়, সেটা নিশ্চিত করতে আমরা নিরলস কাজ করছি।
তিনি জানান, যে পদ্ধতিতে টাকা পাঠানো হবে, সেই পদ্ধতিটা আরো উন্নত করার পাশাপাশি সবাই যদি তালিকাভুক্ত থাকেন, তাহলে কম সময়ে সবার কাছে টাকা পাঠিয়ে দেওয়া যাবে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, নগদ অর্থ সহায়তার বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে। যাতে স্বল্পতম সময়ে দরিদ্র জনগোষ্ঠি নগদ টাকা পেয়ে যায়। করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দিনমজুর, রিকশাচালকসহ মোট ৩৩ লাখ ৩৯ হাজার দরিদ্র জনগোষ্ঠির মাঝে ৮৩৪ কোটি ৭৩ লাখ টাকা দেয়া হবে। প্রত্যেক পরিবার প্রতি পাবেন নগদ ২ হাজার ৫০০ টাকা।
করোনার কারণে দারিদ্রসীমার নিচে নেমে যাওয়া জনগোষ্ঠীর জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, জানতে চাইলে তিনি বলেন, তাদেরকে গরিব থেকে বের করে নিয়ে আসাই আমাদের লক্ষ্য। তাদের সুরক্ষায় আগামী বাজেটে সর্বোচ্চ অগাধিকার দেওয়া হবে।
বিভাগ : অর্থনীতি
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার