তুরস্ক থেকে ২৫শ’ টন পেঁয়াজ আসছে শুক্রবার
০৫ ডিসেম্বর ২০১৯, ১০:৪০ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০১ পিএম
টাইমস অর্থনীতি ডেস্ক:
এবার তুরস্ক থেকে আসছে ২৫শ’ টন পেঁয়াজ। ‘এমসিসি থাইপে’ কন্টেইনার জাহাজটি শুক্রবার (৬ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছবে। এরপর বন্দর জেটিতে ভিড়বে। এসব পেঁয়াজ আমদানি করে দেশে এনে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) সরবরাহ করবে দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান সিটি গ্রুপ।
এর আগে সিটি গ্রুপ উড়োজাহাজে করে ঢাকা শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পেঁয়াজ আনলেও চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে পেঁয়াজ আনছে প্রথমবার।
জানা গেছে, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সরকারের অনুরোধে সাড়া দিয়ে দেশের কয়েকটি শীর্ষ শিল্পগ্রুপ সমুদ্রপথে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেয়। এরমধ্যে সবার আগে দ্রুত পেঁয়াজ নিয়ে আসে ভোগ্যপণ্যের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান চট্টগ্রামভিত্তিক বিএসএম গ্রুপ। প্রতিষ্ঠানটি এরইমধ্যে প্রায় ৬শ টন পেঁয়াজ চট্টগ্রাম বন্দর দিয়ে এনে বাজারে সরবরাহ করেছে।
এছাড়া মেঘনা গ্রুপ এনেছে সাড়ে ৫শ টন পেঁয়াজ। এতে বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। শিল্প গ্রুপগুলোর মধ্যে সবচে বেশি ৬৪ হাজার টনের আমদানি সনদ নিয়েছে এস আলম গ্রুপ; উড়োজাহাজে তাদের কিছু পেঁয়াজ ঢাকায় পৌঁছলেও এখন পর্যন্ত সমুদ্রপথে কোন পেঁয়াজ আসেনি। তবে অনেকগুলো ছোট আমদানিকারক এখন আমদানি করে বাজারে সরবরাহ রেখেছে।
এ বিষয়ে সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিত সাহা গণমাধ্যমকে বলেন, প্লেনে করে গেলো নভেম্বর মাসে ২টি চালানে ২৫ টন পেঁয়াজ এসেছে তুরস্ক থেকে। আর সমুদ্রপথে চট্টগ্রাম বন্দর দিয়ে কন্টেইনারে আসছে ২৫৫৬ টন। আমরা কেজি ৩৭ টাকা ৫০ পয়সা দরে টিসিবিকে হস্তান্তর করেছি। টিসিবি ন্যায্যমূল্যে এসব পেঁয়াজ সারাদেশে বিক্রি করছে।
বিভাগ : অর্থনীতি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি