সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
৩১ মে ২০১৯, ০৯:৫০ পিএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোঃ সানি (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১। এসময় তার দেহ তল্লাশী করে ১১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়। আটক সানি নারায়ণগঞ্জের ফতুল্লার ফাজিলপুর এলাকার মো: সামছুল হকের ছেলে।
র্যাব-১১ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে চৌধুরী বাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সানিকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত সানি দীর্ঘদিন যাবত কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবার চালান অভিনব কায়দা ও সুকৌশলে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ৩টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২