ঈদের দিন কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা
২৪ মে ২০২০, ০৫:২৮ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ এএম
নিজস্ব প্রতিবেদক:
ঈদের দিন সকালে দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বেশিরভাগ জায়গায় বৃষ্টি হবে না। কোথাও কোথাও কালবৈশাখীরও আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বেশির ভাগ অঞ্চলের মানুষ নির্বিঘ্নে ঈদের নামাজ পড়তে পারবেন। তবে দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগেসহ ঢাকা, টাঙ্গাইল এবং কুমিল্লা অঞ্চলে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
তবে এই মৌসুমে ঝড়-বৃষ্টি হওয়া স্বাভাবিক। সোমবার (২৪ মে) কালবৈশাখীও হতে পারে। তবে সেটি একেবারে নিশ্চিত করে বলা সম্ভব না এখনই।
আম্পান দুর্বল হয়ে যে লঘুচাপ হয়েছিল সেটিও নেই। আকাশ পরিষ্কার। তবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও মেঘ আছে। ডিমলা, শ্রীমঙ্গল ও রাজারহাটে রবিবারও বৃষ্টি হয়েছে। এ কারণেই সোমবারও কোথাও কোথাও বৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
২৪ ঘণ্টার পূর্বাভাসেও বলা হয়, টাঙ্গাইল, ঢাকা ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার