৩ ফেব্রুয়ারি ইতালি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
২১ জানুয়ারি ২০২০, ০২:৩৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আগামী ৩ ফেব্রুয়ারি ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের আমন্ত্রণে রোম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় এই সফরে ৫ ফেব্রুয়ারি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। সেখানে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, ৩-৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর চার দিনের দ্বিপক্ষীয় এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি দেশটির সঙ্গে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।
এছাড়া ইতালির বিনিয়োগকারীর বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানানো ছাড়াও বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেয়ার অনুরোধ থাকবে। তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের বিশাল বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকারে বিশেষ সুবিধাপ্রাপ্তি নিশ্চিতের বিষয়টিও সফরের আলোচনায় থাকবে বলে জানা গেছে।
সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালিতে নবনিযুক্ত চ্যান্সারি কমপ্লেক্সের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের একটি অনুষ্ঠানেও তার বক্তৃতা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ইফাদের আয়োজন এবং ২০১৪ সালে বহুপক্ষীয় একটি অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোম সফরে গিয়েছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি