করোনা নির্মূল না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে আইনি নোটিশ
১০ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫২ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত অনলাইনে নিয়মিত পাঠদানের পাশাপাশি যদি খুলতেই হয় তাহলে সপ্তাহে একদিন সামাজিক দূরত্ব বজায় রেখে সশরীরে পাঠদানের অনুরোধ জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠান।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ ৬ জনকে এ নোটিশ প্রেরণ করা হয়েছে।
নোটিশে চলতি বছর থেকে পিএসসি ও জেএসসি পরীক্ষা বাতিল করে গণবিজ্ঞপ্তি প্রচার ও প্রকাশ করার অনুরোধ করা হয়।
এছাড়াও নোটিসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কারণে যদি কোনও শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক কিংবা কর্মকর্তা কর্মচারী করোনায় আক্রান্ত হন তাহলে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে তাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ এবং প্রাণহানির ঘটনা ঘটলে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়াসহ পরিবারের দায় সরকারকে বহন করার গণবিজ্ঞপ্তি প্রচার ও প্রকাশ করতে পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।
নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার