দেশে বেসরকারি গেজেটধারী ১০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল
০৪ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৬ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, দেশে বেসরকারি গেজেটধারী ১০ হাজার মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। ২০০২ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত গেজেটধারীদের তালিকা যাচাই-বাছাই করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।
ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরন্নবী চৌধুরী মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর কাছে জানতে চান- এর আগে সরকারের পক্ষ থেকে ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করার যে উদ্যোগ নেয়া হয়েছিলো তার কতদুর অগ্রগতি হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে, সে বিষয়েও মন্ত্রণালয়ের নেয়া উদ্যোগগুলো জানতে চান।
জবাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী জানান, দেশে বর্তমানে গেজেটধারী মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৫৬০ জন। ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত যাদের নামে বেসরকারি গেজেট প্রকাশ করা হয়েছে, সে সনদগুলো যাচাই বাছাই করে ১০ হাজার সনদ বাতিল করা হয়েছে। নতুন যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং যাদের নামে অভিযোগ আছে, তাদের সনদ যাচাই করে বাতিল করার প্রক্রিয়া চলমান আছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী।
পৃথক এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নিহত ভারতীয় সশস্ত্র বাহিনীর এক হাজার ৭শ’ সদস্যকে সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। রুপা দিয়ে জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতি থাকছে তাদের দেয়া ক্রেস্টগুলোতে। এখন পর্যন্ত ১৩টি পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা জানানো হয়েছে। বাকি ১,৬৮৭টি ক্রেস্ট সিলগালা করে বাংলাদেশ ব্যাংকের ভল্টে সংরক্ষিত আছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের হাতে ক্রেস্টগুলো পৌঁছে দেয়া হবে।
অন্য একটি প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী জানান, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বর্তমানে মুক্তিযোদ্ধার সংখ্যা ৬০৫ জন, ভুরুঙ্গামারি উপজেলায় এ সংখ্যা ৮৫৪ জন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার