আগামী মাসে দুই কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
৩১ আগস্ট ২০২১, ০৯:৩০ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী মাসে দুই কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে। করোনাকালে দেশের মানুষকে কীভাবে ভালো রাখা যায় আমরা সেই চেষ্টাই করছি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার কমে গেছে। আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি। এই ভালো রাখার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনাকে কোনোভাবেই অবহেলা করা যাবে।
জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্র করে জাতির পিতাকে হত্যা করেছে। সেই ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেস্টা করা হয়েছিল। দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে, হেফাজতের মাধ্যমে সরকার হঠানো চেষ্টা করা হয়েছিল। বিএনপি-জামাত-হেফাজতের নেতাকর্মীরা দলের মধ্যে ঢুকে যাতে ষড়যন্ত্র করতে না পারে সে দিকে নেতাকর্মীদের সর্তক থাকতে হবে।
মানিকগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহ-সভাপতি এ বি এম হেলাল উদ্দিন, আব্দুল মজিদ ফটো প্রমুখ।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার