করোনায় প্রাণ হারালেন আরও দুই পুলিশ সদস্য
৩০ এপ্রিল ২০২০, ০৩:৪৭ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আরও দুই সদস্য। তারা হলেন- ডিএমপির পুলিশ অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত এসএসআই আব্দুল খালেক (৩৬) এবং ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় দায়িত্ব পালন করা কনস্টেবল আশেক মাহমুদ (৪২)।
বুধবার (২৯ এপ্রিল) রাতে তারা মারা গেছেন বলে জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ। ট্রাফিক উত্তর বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. সাইফুল হক জানান, ট্রাফিক পুলিশের সদস্য আশেক মাহমুদ গতকাল রাতে মারা গেছেন। বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে ডিএমপির ওয়ারী থানার কনস্টেবল জসিম উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। ২৮ এপ্রিল রাতে মৃত্যুর পর ২৯ এপ্রিল সকালে তার করোনা টেস্টের রেজাল্ট পজিটিভ আসে।
পুলিশ সদর দফতরের দেওয়া হিসাবে, পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিনশ ছাড়িয়েছে। গত ২৭ এপ্রিল পর্যন্ত করোনা আক্রান্ত পুলিশের সংখ্যা ৩৩৬। আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে মাঠপর্যায়ে কাজ করছেন এমন সংখ্যাই বেশি।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ