চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত
১১ জুলাই ২০১৯, ০৮:০১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ এএম
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ এর ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল মাহবুবুর রহমান খান।
নিহতরা হলো শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর হঠাৎ পাড়া গ্রামের সাইফুদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন পটল ও একই ইউনিয়নের দোভাগী গ্রামের আসাদুল ইসলামের ছেলে রয়েল।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুর রহমান খান জানান,‘ বুধবার রাতে রয়েল ও পটলসহ আরো কয়েকজেনর একটি দল আর্ন্তজাতিক সীমান্ত পিলার ৬’র সাব পিলার ৫ দিয়ে ভারতে গরু আনতে যায়। বৃহস্পতিবার ভোর রাতের দিকে গরু নিয়ে ফেরার পথে ভারতের নূরপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় রয়েল ও পটল। এদিকে, পটলের মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হলেও, রয়েলের মরদেহ ভারতীয় ভূ-খন্ডে পড়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা