বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামী নিহত
০৯ জুলাই ২০১৯, ০১:১১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ এএম
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি সাইফুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ জুলাই) দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম উপজেলার কৈয়াদি এলাকার বাসিন্দা।
ভালুকা থানার ওসি মো. মাইনউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাত ১টার দিকে ময়মনসিংহ ডিবি এবং ভালুকা থানা পুলিশ অষ্টম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামিদের ধরতে ভালুকার হাতিবেড় এলাকায় অভিযান চালায়।
এসময় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে আসামিরা পালিয়ে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় সাইফুলকে উদ্ধার করে ময়মননসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা