কৃষকের ঘরে ৩২ গোখরা সাপের বাচ্চা ও ডিম
০৭ জুলাই ২০১৯, ০৭:৫৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ এএম
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় সাদেক শেখ নামে এক কৃষকের ঘর থেকে ৩২টি গোখরা সাঁপের বাচ্চা ও ডিম উদ্ধার করা হয়েছে।
রবিবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার মালিপাড়া গ্রামের ঘর থেকে এসব উদ্ধার করা হয়।
প্রতিবছর বর্ষাকালে বাংলাদেশে সাপের উপদ্রব বেড়ে যায়। বর্ষার পানিতে অনেক এলাকা ডুবে যাওয়ায় বাসস্থান সংকটে ভোগে সাপেরা। ফলে উঁচু স্থানে থাকা লোকালয়ের ঘরবাড়িতে আশ্রয় নিয়ে থাকে সাপ।
এ বছরও বর্ষা শুরু হওয়ায় বসতবাড়িতে সাপের আশ্রয় নেয়া শুরু হয়েছে।
কৃষক সাদেক শেখের ছেলে হালিম জানান, শুক্রবার (৫ জুলাই) সকালে ঘরের কোনে সাঁপের খোসা দেখতে পাওয়া যায়। সেই কারণেই রবিবার সাপুড়ে ডেকে ঘর খোঁড়ার কাজ শুরু করা হয়। খোঁড়াখুঁড়ির এক পর্যায়ে ঘরের কোনা থেকে ৩২টি বিষধর গোখরা সাঁপের বাচ্চাসহ বেশ কয়েকটি ডিম উদ্ধার করে সাপুড়ে।
সাপুড়ে চিত্তরঞ্জন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে কড়ি চালান দিয়ে বুঝতে পারি এখানে অনেকগুলো বিষধর সাপ আছে। পরে ঘরের মাটি খুঁড়ে ৩২টি গোখরা সাঁপের বাচ্চা ও ডিম উদ্ধার করা হয়। তবে মা গোখরা সাঁপটি উদ্ধার করা সম্ভব হয়নি। মা গোখরাটি ধরতে চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান সাপুড়ে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা