স্বামীর সঙ্গে লুডু খেলায় হেরে স্ত্রীর আত্মহত্যা
০৪ জুলাই ২০১৯, ০৭:৫২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ এএম
সাভার প্রতিনিধি :
সাভারের আশুলিয়ায় স্বামীর সঙ্গে লুডু খেলায় হেরে গিয়ে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন ফারজানা (১৯) নামে এক গৃহবধু । বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ফারজানা আশুলিয়ার গোরাট এলাকার তাহাজ উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া রাজমিস্ত্রি সুমনের স্ত্রী।
নিহত ফারজানা রংপুর জেলার আদিতমারী থানাধীন কালিরহাট এলাকার হযরত আলীর মেয়ে। ৭-৮ মাস আগে একই এলাকার রাজমিস্ত্রি সুমনের সঙ্গে পারিবারিক সম্মতিতে তার বিয়ে হয়েছিল। তিনি স্বামী সুমনের সঙ্গে আশুলিয়ার গোরাট এলাকার তাহাজ উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।
এ ব্যাপারে নিহতের ছোট ভাই মশিউর রহমান বলেন, দুপুরে আমি ও আমার বোন ফারজানা ও ভগ্নিপতি সুমন লুডু খেলছিলাম। খেলায় আমার বোন হেরে যায়। এ সময় সে কক্ষের অভ্যন্তরে ঢুকে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে।
সে জানায়, এ সময় তার ভগ্নিপতি সুমন দ্রুত এসে জানালা খুলে দেখেন ফারজানা ঝুলে আছে। পরে দরজা ভেঙে ঢুকে ঝুলন্ত ফারজানাকে নামিয়ে গলার ওড়না খোলার পরও তিনি জীবিত ছিলেন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় ফারজানা।
আশুলিয়া থানার এসআই জামিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরিবারের সদস্যদের অনুরোধে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য হস্তান্তর করা হয়।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা