দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টির সম্ভাবনা
১৯ জুন ২০১৯, ০৬:৩৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন স্থানে শুরু হচ্ছে টানা বৃষ্টি। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশে বুধবার (১৮ জুন)থেকেই টানা বৃষ্টির প্রবণতা শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর বৃহস্পতিবার (২০ জুন) থেকে বৃষ্টির পরিমান বাড়বে।|
আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ অতিক্রম করে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল পর্যন্ত অগ্রসর হয়েছে। এরই মধ্যে ঢাকায় মেঘলা আকাশ তৈরি হয়েছে।
একজন আবহাওয়াবিদ জানিয়েছেন, বুধবার থেকে দেশের বিভিন্ন অংশে বৃষ্টি শুরু হবে। তবে বৃহস্পতিবার বাড়বে বৃষ্টির পরিমান। বৃষ্টির কারণে তাপমাত্রাও কমে যাবে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের অথবা ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়, এই সময়ে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ২ মিলিমিটার, চট্টগ্রামে ৪ মিলি, রংপুরে ৩০ মিলি এবং বরিশালে ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা যশোর ও রাঙামাটিতে রেকর্ড করা হয় ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা